বরিশাল বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ

জানুয়ারি ১০ ২০২৪, ১৩:৩৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ ৭ জানুয়ারির ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগ বাটোয়ারা নির্বাচন সম্পূর্ণরূপে বর্জন ও প্রত্যাখ্যান করার জন্য ভোটার, দেশবাসীর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবং অবিলম্বে এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আজ বুধবার সকালে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীন এর নেতৃত্বে নথুল্লাবাদ বাজারে বিএনপি এবং অঙ্গসংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ।

সংবাদটি শেয়ার করুন....