৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

নভেম্বর ১৫ ২০২২, ১৭:২৫

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক :: ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। মঙ্গলবার বিকেলের পর গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পরবর্তী সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর।

অন্যদিকে চলতি মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা নেতা আব্দুর রহমান বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে আমার কিছু জানা নেই। এখনও আমার কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ এখনও পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হয়ও আমার কিছু জানা নেই।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের তারিখ ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....