ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা
জানুয়ারি ০৮ ২০২৪, ১৩:০৪
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত কাজী ফুয়াদ (৪০) ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ফুয়াদ কাজীকে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
পূর্ব শত্রুতায় এমন ঘটনা ঘটতে পারে ধারণা করে ঝালকাঠি পুলিশ সুপার বলেন, এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
