ভোটের প্রচারনায় চরমোনাই দরবার শরিফে পানি সম্পদ প্রতিমন্ত্রী

জানুয়ারি ০১ ২০২৪, ১৭:১৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল বিভাগীয় সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক ভোটের প্রচারনায় ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে গিয়ে পীর ছাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম ছাহেবদ্বয়ের সাথে সাক্ষাত করে দোয়া চেয়েছেন।

দরবার শরিফে মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল পীর ছাহেব চরমোনাই ও তার ছোট ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম পানি সম্পদ প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। তারা সকলে কুশল বিনিময় করেন । আওয়ামী লীগ প্রার্থী বরিশালের উন্নয়নে পীর ছাহেব সহ দরবার শরিফে উপস্থিত সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিগনও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....