বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক

ডিসেম্বর ৩১ ২০২৩, ১৮:৩৭

আমার বরিশাল ডেস্ক,

হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ড মেম্বার লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমিও সেখানে যাই। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে ২০০ অস্ত্র তৈরি করে সে। আমরা খুব আতঙ্কে আছি।

স্থানীয় কবীর সিকদার বলেন, আজিজ আমাদের সামনে স্বীকার করেছেন মজুরির বিনিময়ে অস্ত্র তৈরি করতেন।

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, আটক যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত সে। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....