টুঙ্গিপাড়ায় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডিসেম্বর ৩০ ২০২৩, ১২:৫২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দিয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তিনি জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন।

প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন। এ আসন শেখ হাসিনার নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সকালে টুঙ্গিপাড়া এবং দুপুরে কোটালীপাড়ায় জনসভায় বক্তব্য দেবেন।

সংবাদটি শেয়ার করুন....