বাউফলে গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় ১ মাসের বাচ্চা রেখে গাভী গরু ছিনতাই
ডিসেম্বর ২৪ ২০২৩, ১৭:০৭
বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে গাঁজা বিক্রি করতে বাধা দেয়ায় গাঁজা বিক্রেতা মোঃ বদল হাওলাদার (২৪) এর নেতৃত্বে কয়েক চিংহিত মাদক ব্যবসায়ি একই এলাকার এ্যাডভোকেট জাহাঙ্গির হোসেনের মাতা মোসাঃ সুফিয়া খাতুনের পালিত গাভী গরুটি ১ মাসের বাচ্চা রেখে নিয়ে যায়।
এ ঘটনায় পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতেএ্যাডভোকেট জাহাঙ্গির হোসেনের ভাতিজা মোঃ সুমন বাদী হয়ে ৪জানকে বিবাদী করে মামলা করেছেন। মামলা নং ৮৭৯/২০২৩ইং। আদালত মামলাটি আমলে নিয়ে সকল বিবাদিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা পটুয়াখালী জজ কোট আইনজিবি মোঃ জাহাঙ্গির হোসেন পটুয়াখালীতে বসবাস করেন। গ্রামের বাড়ীতে তার মা মোসাঃ সুফিয়া বেগম ও অন্য ভাই মোঃ মানিক হাওলাদার বসবাস করেন। এ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন তার মাকে গত ১মাস পূর্বে বাচ্চা সহ একটি গাভী গরু কিনে দেন।
একই এলাকার মোঃ সোহেল হাওলাদারের ছেলে মোঃ বাদল হাওলাদারের (২৫) নেতৃত্বে মোঃ জাহিদ (২৪) আল-আমিন (৩৩) ও মোঃ হৃদয় (২০) দূর্ঘদীন থেকে এলাকায় মাদক (গাঁজা) বিক্রি করিয়া এলাকার যুব সমাজকে ধবংস করিলে এ্যাডভোকেট জাহাঙ্গির হোসেনের ভাই মোঃ মানিক হাওলাদার ও সুমন হোসেন গাঁজা বিক্রিতে তাদের বাধা ও নিষেধ করেন।
এ ঘটনায় গাঁজা বিক্রেতা বাদল সহ সকলে ক্ষিপ্ত হয়ে গত ২০ ডিসেম্বর বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে তাদের (জাহাঙ্গিরের) বাড়ীর পশের পাকা রাস্তার উপরে বাধা ১ মাসের বাচ্চা রেখে গাভী গরুটি নিয়ে যায়। এ সময় জাহাঙ্গির হোসেনের ভাইয়ের স্ত্রী তাসলিমা বেগম দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয় ব্যক্তিরা বাধা নিষেধ করলে তাদেরকে খুন জখমের হুমকি দিয়ে গাভী গরুটি নিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহাবুব এর মাধ্যমে গাভী গরুটি ফেরত দেয়ার কথা থাকলেও ৩০হাজার টাকা দাবি করে সময় কালক্ষেপন করতে থাকে। এ বিষয়ে অভিযুক্ত মোঃ বাদল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গরুটি এনে ভূল করেছি। তার (অনিকের) মায়ের কাছে ফেরৎ দেয়া হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ মাহাবুব হোসেন বলেন, বাদল গাঁভী গরুটি ফেরৎ দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেননি। গাভী গরুটির ১ মাসের বাচ্চা দুধ অনাহারে ডাকচিৎকার করিতেছে।
