বরিশালে নাশকতার মামলায় ছাত্রদল নেতা কারাগারে

ডিসেম্বর ১৪ ২০২৩, ১৯:৩১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহানকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গতকাল বুধবার মুলাদী পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে র‍্যাবের হাতে তুলে দেয়। পরে রাত পৌনে ৮টার দিকে বরিশাল র‍্যাব-৮ সোহানকে মুলাদি থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘পৌর ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহানকে বুধবার গ্রেপ্তারের পরে রাতে থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলা থাকায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....