মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে-মেজর রেজাউল মজিদ

ডিসেম্বর ১৪ ২০২৩, ১৮:০২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : সেনা সদরের মেজর জেনারেল একেএম রেজাউল মজিদ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন ক্যাডেটদের উচিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্যরূপে গড়ে তোলা এবং দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করা।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্যাডেট কলেজের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল রাইহান আহমেদ সহ শিক্ষকবৃন্দ, ক্যাডেটগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিরা বরিশাল ক্যাডেট কলেজের ফলাফল তুলে ধরে আগামীতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনটি হাউসে বিভক্ত প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২১টি ট্রাক ইভেন্ট ও ১৪টি ফিল্ড ইভেন্টের তিন দিনের প্রতিযোগিতা শেষে গতকাল এ আন্তঃহাউস প্রতিযোগিতার বিজয়ী শহীদ সোহ্রাওয়ার্দী ও উপ-বিজয়ী শের-ই-বাংলা হাউস উপ-বিজয়ী হয় এবং সার্বিকভাবে বিজয়ী হয়ে শরিয়তউল্লাহ হাউস চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের গৌরব লাভ করে।

সংবাদটি শেয়ার করুন....