বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ আড়তকে জরিমানা

ডিসেম্বর ১০ ২০২৩, ১৮:২৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করার অভিযোগে বরিশাল নগরীর হাটখোলা পাইকারী পেঁয়াজ পট্টির চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

তিনি জানান, হঠাৎ পেয়াঁজের দাম বেড়ে যাওয়ার খবরে নগরীর পেঁয়াজপট্টির পাইকারি বিক্রির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ প্রমাণ পেয়ে চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....