মঠবাড়িয়ায় পাঁচ সংগ্রামী নারী পেল শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা

ডিসেম্বর ১০ ২০২৩, ১৬:৪৩

আমার বরিশাল ডেস্ক,

মঠবাড়িয়া প্রতিনিধি: নারী জাগারন ও নারীর অধিকার আন্দোলনের পথিকৃৎ এবং উপমহাদেশের মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্মবার্ষিকী ও ৯১তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আত্মপ্রত্যয়ী ও সংগ্রামী নারী হিসেবে মঠবাড়িয়ায় পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার( ৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ ক্যাটাগরিতে এসব নারীদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম।
সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ছোট শিংগা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী শারমিন জাহান।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ছোট শিংগা গ্রামের মনোরঞ্জন হাওলাদারের স্ত্রী বেবী রানী।ছোট সিংগা গ্রামের সফল জননী হিসেবে হালদার স্ত্রী খুশির রানী।অসামান্য সমাজ উন্নয়নে অবদান রাখায় পৌরসভার সাংবাদিক নাসির উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী দধি ভাংগা গ্রামের হাফিজ উদ্দিন এর স্ত্রী আফরোজা বেগম।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম (ইউএনও)এর সভাপতিত্বে ও নওরিন আক্তার তিসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, নারী উদ্যাক্তা ও সংবাদ কর্মী ইসরাত জাহান মমতাজ,শিক্ষক আবুল কালাম আজাদ,নারী মুক্তিযোদ্বা ও শিক্ষক আয়শা বেগম,জয়িতা শারমিন জাহান,জয়িতা রোজিনা আক্তার,ফেরদৌসী ইলা,মহিলা উদ্যাক্তা জান্নাতি তিসা,সুরাইয়া আক্তার ইভা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....