বিনামূল্যে সরকারি সেবা গ্রহিতা বৃদ্ধিতে বরিশালে মতবিনিময় সভা

ডিসেম্বর ০৭ ২০২৩, ১৮:১২

আমার বরিশাল ডেস্ক,

স্টাফ রিপোর্টার ॥ দেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে সেবাগ্রহিতা বৃদ্ধিতে বরিশালে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার দিনভর বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় হয়।

বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম আয়োজনে অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্প নারীপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি হয়েছে। সভায় চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চাঁদপাশা এবং ইউনিয়ন পরিষদ সচিব ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি সদস্য সচিব এ এস এম মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ ও রহমতপুর স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব তরিকুল রহমান।

আরও উপস্থিত ছিলেন, মহসিন, ইসরাত জাহান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওছার পারভীন। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম বরিশালের সমন্বয়কারী ময়ূরী আক্তার টুম্পা। চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আরও হাতের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রয়োজনে পরিষদ থেকে অর্থিক সাহায্য ও সহযোগিতা প্রদান করা হবে। তরুণ এবং প্রবীণদের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করার আশ্বাস দেন।

সভায় ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচকরা। বক্তারা বলেন স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কিশোর কিশোরীদের সেবা ও পরামর্শের গ্রহণের সংখ্যা কম বিশেষ করে কিশোর কিশোরী জাদের বয়ষ (১০-১৯)বছরের মধ্যে এক্ষেত্রে আমাদের পারিবারিক ও সামাজিক জনসচেতনতা তৈরি করতে হবে, সেবা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে।

কারণ এরাই আমাদের আগামীর দেশ গড়ার নেতৃত্ব দিবে।  প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে প্রচার অভিযান করতে হবে। রহমতপুরের সচিব মোঃ তরিকুল ইসলাম বলেন, যেকোন প্রয়োজনে তারুণ্যের কন্ঠস্বর প্লাটর্ফম এর সদস্যদের সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানের সভাপতি মামুন খান বলেন, বরিশাল মহিলা কল্যান সংস্থা এবং তারুণ্যের কন্ঠস্বর প্লাটর্ফম এর উদ্যোগে এই কমিটি সচল হয়েছে। তাই এদের সাথে নিয়ে চাঁদপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র কে মডেল কেন্দ্র হিসেবে করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....