নেতৃত্ব ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নারীরা

ডিসেম্বর ০৬ ২০২৩, ১৮:৪৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ পুরুষদের পাশাপাশি বরিশালে নারীরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু নির্বাচনেই নয়, প্রতিটি রাজনৈতিক দলেও তাদের অবস্থা বজায় রাখতে কাজ করছেন নারীরা।

তারই ধারাবাহিকতায় বরিশালের নারীরা বিভিন্ন নির্বাচনে অংশ নিও ভাল ফলাফল বয়ে আনছে। তারা চাচ্ছে দলে ও নির্বাচনগুলোতে পুরুষের পাশাপাশি ৩৩ শতাংশ নারীর অংশ গ্রহন নিশ্চিত হোক।

নারীর ক্ষমতায়ন নিয়ে বরিশালে কাজ করছে বেসরকারী সংস্থা রূপান্তর। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন বলেন, আগামী নির্বাচনে নারীরা সমঅধিকার ও পুরুষের পাশাপাশি ৩৩ শতাংশ অংশ গ্রহনের নিশ্চয়তায় একট্রা হয়েছে বরিশাল বিভাগের তৃনমূল নারী নেত্রীরা।

প্রতিটি নির্বাচন সহ রাজনৈতিক দলের কমিটিতে নারী প্রতিনিধিদের অংশ গ্রহন ও সন্মান ফিরে পেতে এবার জোট বেধেঁছেন এই নারীরা। নারীকে বাদ দিয়ে কোন ভাবেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নির্বাচন ও দলে ৩৩ শতাংশ নারীর অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।

বরিশাল অপরাজিতা নারী নেটওয়ার্ক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, গোটা বাংলাদেশে ৪ হাজার ৫৭২টি ইউনিয়ন পরিষদ থাকলেও এর মধ্যে নারী চেয়ারম্যান রয়েছেন ৪৫ জন। যার ১১ জন রয়েছে বরিশাল বিভাগেই। বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু বলেন, পুরুষের পাশিপাশি পনতৃত্ব যোগ্যতা ও জনপ্রতিনিধি হিসাবে তৃন্যমূল থেকে একজন নারী কে দক্ষ করে গড়ে তুলছে অপরাজিতা নারী নেটওয়ার্ক।

সংসার সমাজ এর পাশাপাশি রাজনীতি সহ সংসদীয় আসনে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। প্রতিটি দলও নারী প্রতিনিধি বাড়াচ্ছে। আমার দলও নারী নেতৃত্ব বৃদ্ধি কাজ করছে। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি বলেন, বর্তমানে ২৩ জন নারী সংসদ সদস্য থাকলেও দেশের জেলা পরিষদের মধ্যে মাত্র এক জন নারী চেয়ারম্যান রয়েছে। নারী নেতৃত্ব বৃদ্ধিতে আমরা সবাই কাজ করে যাচ্ছি। ঝালকাঠি সদর উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী সেখানে নারীরা আর অবহেলতি থাকবে না।

সমান তালে সমঅধিকার প্রতিষ্ঠা হবে। রূপান্তর’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ)তে বলা ছিল যে, রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। তবে এখনো এটি নিশ্চিত হয়নি।

এ বিষয়ে কাজ করছে রূপান্তর। আগামীর টেকশই সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনিমার্নে সংসার কর্মক্ষেত্র এবং রাজনৈতিক অঙ্গনে পুরুষের পাশাপাশি নারীদেও এগিয়ে নেয়া এখন সময়ের দাবী।

সংবাদটি শেয়ার করুন....