বরিশালে এলএলবি’র ৬শ নবীন শিক্ষার্থীকে বরণ

ডিসেম্বর ০৩ ২০২৩, ১৯:১০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এলএলবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬শ নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ল কলেজ।

কলেজ হল রুমে অনুষ্ঠানিকভাবে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এ্যাড. মোস্তফা জামান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ভিপি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ’র সহধর্মিনী সমাজসেবক লিপি আবদুল্লাহ, কাউন্সিলর সালমা আক্তার শিলা ও কলেজ উপাধ্যক্ষ এ্যাড. জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....