ববিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ডিসেম্বর ০২ ২০২৩, ১৯:৩২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কর্তৃপক্ষ। বিকেলে মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে ববি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুনা আব্দুল্লাহ, ওরিয়েন্টেশন বক্তা ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ঢাকা বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, নবাগত শিক্ষার্থী রসায়ন বিভাগের রিফাত হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামিহা নাছরিন।

মেয়র খোকন সেরনিয়াবাত বলেন, শিক্ষা মানুষকে উন্নত মানুষে পরিণত করে, আর জ্ঞান তাদেরকে সমৃদ্ধ করে। মুক্তজ্ঞান চর্চার রাজ্য হলো বিশ^বিদ্যালয়। বিশ^বিদ্যালয় ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে সচেষ্ঠ হতে হবে। মৌলিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সংবাদটি শেয়ার করুন....