পুনর্বাসনের দাবীতে ১৩৬ পরিবারের মানববন্ধন

নভেম্বর ২৭ ২০২৩, ১৯:০৬

আমার বরিশাল ডেস্ক,

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ১৩৬ ভ‚মিহীন পরিবার পুনর্বাসনের দাবীতে মানববন্ধন করেছেন। সোমবার বেলা ১১টায় প্রেস ক্লাব চত্তরে এ মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের কলোনীসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী পরিবারের শিশু থেকে শুরু করে নারী পুরুষরা অংশগ্রন করেন।

এসময় ভ‚ক্তভোগী পরিবারের সদস্য ইব্রাহিম শিকারী,বাউল ফিরোজা বেগম,মো.ফোরকান হাওলাদার,নুর হোসেন,ইব্রাহিমসহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা পুনর্বাসনের দাবী জানিয়ে বলেন স¤প্রতি পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে পায়রা বন্দর প্রশাসনিক ভবন হয়ে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সাথে যুক্ত হওয়ায় বিকল্প সড়ক হিসাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণ করতে আমাদের কলোনীসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬ টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে আমরা নতুন করে ভ‚মিহীন হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....