বরিশালে ৬ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান
নভেম্বর ২২ ২০২৩, ২০:১০
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার গণশুনানিতে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর কাছে শতাধিক মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।
পাশাপাশি ৬ জন সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে চিকিৎসা ও লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
