গত সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল-১ আসনের জন্য আবুল হাসনাত আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর মেজো ছেলে সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ এবং ছোট ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এসব তথ্য জানিয়েছেন।
