বরগুনা -১ আসন থেকে আ’লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন নারীনেত্রী সুমি

নভেম্বর ২২ ২০২৩, ১১:৪৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরগুনা ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন নারীনেত্রী ও সমাজ সেবিকা মেহেরুন্নেসা সুমি। তিনি বর্তমানে বরিশাল বিভাগীয় মহিলা শ্রমিক লীগের নির্বাচনী প্রচারণা কমিটির সভাপতি ও বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি।

গতকাল ২০ নভেম্বর বরগুনা ১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে আজ ২১ নভেম্বর দলীয় কার্যালয়ে জমা দেন। মেহেরুন্নেসা সুমি একাধারে একজন সমাজ সেবিকা ও শিক্ষানুরাগী হিসেবে ব্যাপক সুপরিচিত।

বরগুনা ১ আসনটি বরগুনা সদর,আমতলী ও তালতলি এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। মনোনয়ন ফরম জমা দিয়ে মেহেরুন্নেসা সুমি সাংবাদিকদের বলেন তিনি সমাজের অবহেলিত মানুষের জন্য সব সময় কাজ করেছেন এবার বৃহৎ পরিসরে জনগণের কল্যাণে কাজ করার জন্য তার দল আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবেন।

যদি নেত্রী তাকে মনোনায়ন দেন তাহলে তিনি নির্বাচন করবেন এবং দলকে বিজয় উপহার দেবেন। বরগুনা ১ আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪১৪৩৮২জন।এবং বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সংবাদটি শেয়ার করুন....