ঘূর্ণিঝড় মিধিলিতে ৩০ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন‍॥ বেশি ক্ষয়ক্ষতি আমন ধানে

নভেম্বর ১৮ ২০২৩, ১৭:৩৮

আমার বরিশাল ডেস্ক,

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলার আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা দু’দিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে ধান ক্ষেতে পানি জমে থাকায় পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে কৃষকের মারাত্মক ক্ষতি হয়েছে।

অপরদিকে ঝড়ো হাওয়ার শুরুতে শুক্রবার সকালে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখেন উপজেলাটি। ওইদিন সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বাড়তে থাকলে। উপজেলার রহমতপুর, লাকুটিয়া, মীরগঞ্জ, বাবুগঞ্জ, নতুনহাট সহ বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় ৩০ ঘন্টা বিদুৎ বিচ্ছিন্ন থাকে। মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা দুদিনে জন্য ভেঙে পরে এবং সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। শুক্রবার রাত থেকে পল্লী বিদ্যুৎ লাইন ম্যানদের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি টিম সড়কে পড়ে থাকা গাছ পালা কেটে সরিয়ে নেন।

শনিবার বেলা ১২ দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কোথাও কোন হতাহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসির উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলার ২২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছিলো। পাশাপাশি শুকনা খাবার সংগ্রহ করা হয়েছিলো। তবে কোথাও কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, আমন ধানের উপরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির খবর নেওয়া হচ্ছে। আমরা কৃষকদের সহযোগিতা ব্যবস্থা করবো।

সংবাদটি শেয়ার করুন....