বরিশালে যাত্রীবাহী বাসে মিললো ১০ মণ জাটকা, জরিমানা ১০ হাজার

নভেম্বর ১৪ ২০২৩, ১৩:৫২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০ মণ জাটকা জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা। এসময় জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠিতে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....