উজিরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় মানবন্ধন
নভেম্বর ১৩ ২০২৩, ২০:৫১
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে উজিরপুর উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তুষার কান্তি বড়াল-কে কুপিয়ে জখমকারী হারতা ইউনিযন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বড়ুন চক্রবর্তী, ও হারতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন চক্রবর্তী ও বাকি আসামীদের শাস্তির দাবী সহ সাংগঠনিক ভাবে নয়ন চক্রবর্তীর বহিস্কার চেয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন হারতাবাসী এবং ছাত্রলীগ সহ অন্যান্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আজ (সোমবার) বিকালে হারতা বাজার এলাকায় উক্ত মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য কুপিয়ে জখম করার ঘটনায় ইতিমধ্যে বড়ুন চক্রবর্তী নামের একজনকে (বড়ুন চক্রবর্তী’কে) আটক করা হয়েছে বলে জানাগেছে।
এদিকে মামলার অপর আসামী হারতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন চক্রবর্তীকে সংগঠন থেকে বহিস্কার করা অবিলম্বে গ্রেফতার করার দাবী জানান বক্তারা।
