মাস জুড়ে মিলছে আয়কর তথ্য সেবা

নভেম্বর ১২ ২০২৩, ২০:০৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল কর অঞ্চলে নভেম্বর মাস জুড়ে আয়কর তথ্য সেবা উৎসব চলছে। ১ নভেম্বর হতে শুরু হওয়া এই সেবা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ‍

ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা হতে এই সেবা শুরু হয়ে বেলা ৪টায় শেষ হয়। বিপুল সংখ্যক করদাতা এই উৎসবে অংশ নিয়ে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।

কর অঞ্চলে অস্থায়ীভাবে খোলা রূপালী ব্যাংকের বুথে করের অর্থ (এ-চালান) জমাদানেরও সুযোগ রয়েছে। কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা করদাতাদের ফরম পূরণে সহযোগিতা করছেন।

কর আইন -২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর পর্যন্ত। সকল গণকর্মচারীকে এবছর থেকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....