বামনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নভেম্বর ০৯ ২০২৩, ১৬:০৪

আমার বরিশাল ডেস্ক,

বামনা ( বরগুনা) সংবাদদাতা:  রবি ২০২৩-২৪ মৌসুমে ভুট্টা সরিষা সূর্যমুখী চিনা বাদাম মুখ ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে এসব বীজ ও সার বিতরণ করেন শওকত হাসানুর রহমান রিমন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু,উপজেলা কৃষি অফিসার মোসাম্মাৎ ফারহানা আক্তার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান

সংবাদটি শেয়ার করুন....