শাকিব খান অসুস্থ

নভেম্বর ০৮ ২০২৩, ১৩:৫৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের বেনারসে প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করতে গিয়ে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন শাকিব খান। ছবির নায়িকা সোনাল চৌহানসহ ইউনিটের প্রায় সবাই একই রোগে আক্রান্ত বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘ইউনিটের ৭০ শতাংশ কুশীলবদের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২ ডিগ্রি সেলসিয়াস। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’ এদিকে জানা গেছে, অসুস্থ শরীরে শাকিব শুটিং করছেন। তার মনোবল বেশ দৃঢ়। নির্দিষ্ট সময়ে ছবির কাজ শেষ করতে চান তিনি।

গত ২৭ অক্টোবর বেনারসে ‘দরদ’ সিনেমাটির শুটিং শুরু হয়। এটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও ভারতের রাহুল দেবসহ অনেকে। এদিকে গত ৩ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। তবে সেখানে ছবিটি দর্শক টানতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন....