গৌরনদীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

নভেম্বর ০৬ ২০২৩, ১৮:৪৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সড়কের পাশে যত্রতত্রভাবে গাছ, ইট, বালু ও পাথর রাখার দায়ে গৌরনদী উপজেলার সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান। অভিযানে ওই সাত ব্যবসায়ীকে নয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন....