কলাপাড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে
নভেম্বর ০৪ ২০২৩, ১৮:৫৮
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। “পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালী শেষে থানার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মুহিববুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আহমেদ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা প্রমূখ। এসময় কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠন সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত ) মো.মোস্তাফিজুর রহমান।
