পিরোজপুরে সমবায় দিবস পালিত
নভেম্বর ০৪ ২০২৩, ১৮:৫২
পিরোজপুর প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক শ্লোগানে পিরোজপুরে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ পিরোজপুরের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস।
এ সময় সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমানের উপস্থিতিতে সার্কিট হাউস থেকে এক র্যালি শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
