বরিশালে জেল হত্যা দিবস পালিত
নভেম্বর ০৩ ২০২৩, ১৫:৪৩
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদ: বরিশালে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। আজ রাত ১২ টা ১মিনিটে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ৪ নেতার অস্থায়ী প্রতিকৃতিতে সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় কাউন্সিলর বৃন্দ ও মহানগর সভাপতি এ্যাড.কে এম জাহাঙ্গীর হোসেন এবং মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শুক্রবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুচ সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
