পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি যাচ্ছেন বরিশালে ১৫ জন

নভেম্বর ১২ ২০২২, ১৯:৩৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥  সৌদি এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সৌদি আবর মক্কার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্ব পালন করতে  বদরপুর ট্রাভেলস এন্ড টুরস এর মাধ্যমে বরিশাল বিভাগ থেকে ১৫ ব্যক্তি যাচ্ছেন হজ্বে।

১৩ নভেম্বর রবিবার সকাল ৯ টায় ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ১০জন পুরুষ ও ৫ জন নারীসহ একটি হজ্ব ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তারা মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন।

তারা বরিশালবাসীসহ দেশবাসীর নিকট মহান আল্লাহ যেন তাদের ওমরা সফর সফল করেন এ জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, বদরপুর ট্রাভেলস এন্ড টুরস ব্যবস্থাপনা অংশীদার ও অভিজ্ঞ মোয়াল্লেম বরিশাল জেলা ম্যারেজ রেজিষ্টার সমিতি’র সচিব, সাগরদী শাখার ম্যারেজ রেজিষ্টার, কর্ণকাঠী ই, ই, আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কর্ণকাঠী আম্মানিয়া এতিমখানা সাবেক সম্পাদক আলহাজ্ব কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদার’র এর নেতৃত্বে তিনি সহ ১৫ জন ব্যক্তি পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন....