বাবুগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

অক্টোবর ২৯ ২০২৩, ১৯:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি করেছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম খালেদ হোসেন স্বপন,সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল,সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আখতার উজ্জামান মিলন,সহ সভাপতি মোস্তফা কামল চিশতি আব্দুল মান্নান হাওলাদার,খন্দকার মোঃ কামাল হোসেন,দেলোয়ার হোসেন।

যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ করিম লাবু,ইকবাল আহমেদ আজাদ,সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,সহ-সভাপতি মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ্ রুবেল,সুজন শরিফ, উপজেলা ছাত্রলীগ আহব্বায়ক,ফাইজুল হক যুগ্ন আহব্বায়ক প্রসেন জিৎ দাশ অপু,খন্দকার মোঃ রাজু, চাঁদশাশা ইউ,পি চেয়ারম্যান দেলোয়ার রাড়ি সহ বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান,যুবলীগ কৃষকলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি।

এ সময় বক্তাব্যে এস,এম,খালেদ হোসেন স্বপন বলেন, বিএনপি জামায়াতের যেকোনো ধরণের অরাজকতা মোকাবিলায় আমরা প্রস্তুত। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করবে। এছাড়া অগণতান্ত্রিকভাবে যদি কোনো দল জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চালায় তবে তৃণমূলের নেতা কর্মীরা দাঁতভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন....