বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
অক্টোবর ২৯ ২০২৩, ১২:৩৬
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশের ন্যায় বরিশালেও বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার সকাল ১১ নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্বরে মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই সমাবেশ শুরু করেন। এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এদিকে, শান্তি সমাবেশকে কেন্দ্র করে নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন।
