নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশে বিএনপি-জামাতের ডাকা সকলা সন্ধ্যা হরতাল চলছে। আজ রোববার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল সোয়া ১০টার দিকে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
সকাল সাড়ে ১০টার দিকে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
