বরিশালে মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের যৌথ অভিযান

অক্টোবর ২৮ ২০২৩, ১৭:০৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার দিন ব্যাপী নগরীর ডিসি ঘাট থেকে হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলায় ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে কীর্তনখোলা, মেঘনাসহ বেশ কয়েকটি নদীতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক , বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তাসহ আরও অনেকে।

শুরুতে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ইলিশ সংরক্ষণ অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং অভিযানের উদ্বোধন করেন।

পরে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীসহ বেশকিছু নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০ কেজি ইলিশ মাছ এবং ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন....