হিজলায় মৎস্য কর্মকর্তার জিডির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

অক্টোবর ২৫ ২০২৩, ১৬:৩১

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় দূর্নীতিবাজ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ কর্মীরা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামে থানায় জিডি করে। এ ঘটনা শুনে হিজলা উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীরা মানববন্ধনের আয়োজন করে।তাই বুধবার সকাল ১১ টার সময় উপজেলা চত্তর মাঠে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে সংবাদকর্মীরা বক্তবে বলেন এই উপজেলা সিনিয়র দূর্নীতিবাজ মৎস্য কর্মকর্তা গত দুই বছরের যে পরিমান দূর্নীতি করছে তা বলতে ঘন্টা খানেক সময় লাগবে।বিভিন্ন সময় এই অসৎ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।তার পরেও তিনি তার দূর্নীতি থেকে বিরত থাকেনি।

তাই মানববন্ধনে তার দূর্নীতি ও অনিয়মে চিত্র সংবাদকর্মীরা বলেন,এই কর্মকর্তার বিরুদ্ধে যদি আগামী এক সপ্তাহের মধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করে তাহলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। উল্লেখ্য গত রবিবার সকাল ১১ টার সময় নৌপুলিশ কিছু মাছ আটক করে।

তখন বিতরন কালে মৎস্য কর্মকর্তা তার অফিসের কর্মচারী দিয়ে মাছ লুটপাট করে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।তখন পাশেই থাকা হিজলা প্রেক্লাবের সাংবাদিকরা ছবি তুলতে যায়।সেখানে তার কর্মচারীরা সংবাদকর্মীদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে প্রেসক্লাবে বিতরে প্রবেশ করে হামলা করে। এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য সংবাদকর্মীদের বিরুদ্ধে হিজলা থানায় সাধারন ডায়রী করে।

সংবাদটি শেয়ার করুন....