বাকেগঞ্জে জেলেদের হামলায় আহত একই পরিবারের ৪ জন
অক্টোবর ২৪ ২০২৩, ১৪:৫৮
নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ প্রজন্ম মৌসুমে সরকার কর্তৃক ২২ দিনে ইলিশ মাছ শিকার ও বিক্রির করা বা রক্ষনাবেক্ষন করা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারী আদেশ অমান্য করিয়া বেআইনী ভাবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাদিশ আমতলী গ্রামের নদীতে মাছ শিকার করায় সতেন নাগরিক হিসেবে একটি পরিবার প্রতিবাদ করায় জেলেদের হাতে হামলার শিকার হয়েছে একই পরিবারের ৪ জন।
শুধু তাই নয় তাদের ঘর-বাড়িও ভাংচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন জেলের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার ২৩ আক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে কলসকাঠীর সাদিশ আমতলী গ্রামের ঘটে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সুবাস দাস (৫০), নিকর দাস (৩০), সরল দাস (৫২), কুকিলা রানী (৬৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত নিকর দাস ও সুবাস দাস জানান, মা ইলিশ শিকার ও বিক্রিতে সরকারী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারী আদেশ অমান্য করিয়া বেআইনী ভাবে পান্ডব নদীতে স্থানীয় জেলে শ্যামল রায়, মন্টু রায়, আমল রায়, লক্ষন রায়সহ প্রায় ১৫ থেকে ২০ জনের মত জেলে প্রতিদিন মাছ শিকার করে আমাদের বাড়ির সামনে জাল এবং মাছ ধরার ট্রলার রেখে যায়।
বিষয়টি আমরা সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করলে আমাদের বিভিন্ন ধরেন হুমকি প্রদান করে থাকে। পরে বিষয়টি নিয়ে সরল চন্দ্র দাস ১৯ আক্টোবর বাকেরগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরাবর মা ইলিশ শিকার বন্ধের জন্য একটি অভিযোগ দিলে উল্লেখিত জেলেরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর করে।
পরে স্থানীয় লোক জন আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের ভর্তি করেন। হামলাকারী জেলেদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। এঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
