আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু মাংস বিক্রির আপরাধে দোকান সীলগালা

অক্টোবর ২৩ ২০২৩, ১৭:৫৮

আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ মন মাংস জব্দ করা হয়। এসময় মাংস ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে জেল-জরিমানা করা যায়নি। জব্দকৃত গরুর মাংস মাটিতে চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে গোপনে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিল সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু শিকদার।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে উম্মে ইমামা বানিন অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ২৮০ কেজি (৭মন) গরু মাংস জব্দ করলেও কসাই সেন্টু শিকদার পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসাই সেন্টুর ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে। পরে জব্দকৃত মাংসে ডিজেল মিশিয়ে মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম ও ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ অন্যানরা।

সংবাদটি শেয়ার করুন....