সাগরে নিম্নচাপ, জেলেদের সাবধানে চলাচলের নির্দেশ

অক্টোবর ২৩ ২০২৩, ১২:৫২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের চার বন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ১ নম্বর দূরবর্তী সতর্ক বহাল রাখা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....