নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে একটি কাভার্ডভ্যান ভর্তি আনুমানিক সাড়ে ৪ টন (১৬০ বস্তা) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ । এসময় ২ জনকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক উজ্জ্বল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয় ও হেলপার শাওনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
ইউএনও জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কাভার্ড ভ্যান তিনটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
