ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে ক্লিনিককে জরিমানা

অক্টোবর ১৬ ২০২৩, ১৬:৪১

আমার বরিশাল ডেস্ক,

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে ফারজানা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ জরিমানা করেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....