বরিশালে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ

অক্টোবর ১৩ ২০২৩, ২০:৪১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ।

শুক্রবার বিকেলে নগরীর গীর্জামহল্লার কসাই মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নিয়ে নেতাকর্মীরা সদর রোড ও কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর শাখার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা মাহমুদুন্নবী ও মাওলানা ইউসুফ আলী গাজী।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাওলানা মনিরুজ্জামান শামীম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের হত্যা করছে। অবিলম্বে এই দ্বন্দ্ব সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন....