গৌরনদীতে বন্দুকের বাট মেরামতের সময় মিস্ত্রি গ্রেফতার
অক্টোবর ১৩ ২০২৩, ২০:১৩
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে সন্ত্রাসীদের দেওয়া দোনলা বন্দুকের বাট মেরামতের সময় নুরুল হক (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী এলাকায় নিজ ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে একটি মামলা করেছে গৌরনদী থানাপুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফোরকান হোসেন হাওলাদার। তিনি বলেন, গ্রেফতার নুরুল হককে জিজ্ঞাবাসাদ চলছে।
কে বা কারা বন্ধুকের বাট মেরামতের জন্য দিয়েছেন তা যাচাই-বাছাই করা হবে। জড়িতদের গ্রেফতার করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
