হিজড়াদের এই কঠিন জীবন যাপন আমাদেরকে পীড়া দেয়- সাজ্জাদ পারভেজ

অক্টোবর ১৩ ২০২৩, ২০:০১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রসূলপূরে বৃহত্তর বরিশালের পশ্চাৎপদ জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়কে আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে মত বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন রিসোর্স ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (আরএমডিসি)।

হিজড়াদের জীবনমান উন্নয়ন এদের মূল লক্ষ্য। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, স্বপ্ন ছোয়া সংগঠনের সভাপতি তপু হোসেন, আরএমডিসি’র শিক্ষক জান্নাতুল ফেরদাউস শিশির।

হিজড়াদের গুরুমাতা কবরী হিজড়ার নেতৃত্বে কর্মশালায় অংশ নিয়েছিলেন অর্ধশত হিজড়ারা। আলোচনার এক পর্যায়ে প্রত্যেক হিজড়াই তাদের কঠিন জীবন যাপনের কথা তুলে ধরেন। এই সমাজে তারা নিরীহ ভাবে থাকলে স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ অনেকেরই। কেউ কেউ বলেন- অটোরিকশা, সিএনজিতে এসকল পরিবহনে তারা উঠলে যাত্রীরা উঠতে চায়না।

জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ তার বক্তব্যে বলেছেন “হিজড়াদের এই কঠিন জীবন যাপন আমাদেরকে পীড়া দেয়। তারাও আমাদেরই একজন। তাদের মধ্যেও ট্যালেন্ট আছে। সঠিক সুযোগ ও গাইড লাইন পেলে তারা তাদের মেধা বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে।

আমার মনে হচ্ছে তাদের জন্য সেই সঠিক গাইড লাইনই হয়ে এসেছে আরএমডিসি। তারা তাদের আয়োবর্ধক কাজ দিয়ে নিজেদের প্রমান করার একটা সুযোগ পাবে।”

সংবাদটি শেয়ার করুন....