বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৪
অক্টোবর ০৮ ২০২৩, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপর ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন,কোতয়ালী থানার এসআই আরাফাত রহমান হাসান জানান গোপন সংবাদের ভিক্তিতে কালুশা সড়ক শহীদ রহিম সেবা সংঘ ক্লাবে মাদক বিক্রি ও সেবন করিতেছে এমন তথ্য সূত্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রবিবার (৮ অক্টোবার) ভোর পাঁচটার সময় নগরীর ১৪ নং ওয়ার্ডস্থ কালুশা সড়ক শহীদ রহিম সেবা সংঘ ক্লাবের ২য় তলায় অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাকেরগঞ্জ থানাধীন ১নং চরামদ্দি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মো: নাজমুল হাসান মঈন (৪৫),মো: আলাল খলিফা,মহিউদ্দিন খান মোহন, মো: আবু জাফর (সোহেল)। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
