গৌরনদীতে বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে ধ্বংশ
অক্টোবর ০৬ ২০২৩, ২০:৪৮
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে দশ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাহিলাড়া ইউয়িনের বিভিন্ন খালে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস।
একইদিন দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ইউএনও মোঃ আবু আবদুল্লাহ খানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য কর্মকর্তা আবুল বাসার, প্রধানমন্ত্রী’র জাতীয় পুরস্কারপ্রাপ্ত, জেলার দু’বারের শ্রেষ্ঠ, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, এসআই মোঃ সহিদুল আলম উপস্থিত ছিলেন।
