বরিশাল সিটি কর্পোরেশনের নতুন সিইও এসএম মুনীর

অক্টোবর ০৫ ২০২৩, ১৮:১৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব এসএম মুনীর উদ্দীনকে বদলি করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব এসএম মুনীর উদ্দীনকে বদলি করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

সংবাদটি শেয়ার করুন....