হিজলায় প্রায় ৮০ বছর পরে থানার সম্পত্তি উদ্ধার
অক্টোবর ০২ ২০২৩, ১৭:১২
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলায় প্রায় ৮০ বছর পূর্বের থানার সম্পত্তি উদ্ধার করা হয়। জানা যায় ১৯১৭ সালে বর্তমান হিজলা থানার হিজলা গৌরবদী ইউনিনের চরহিজলা মৌজার জে এল ৯৮,খতিয়ান নং সি এস ১৩,আর এস ২৮,এস এ ৬৪ নং দাগে ৩ একর ৭৭ শতাংশ জমি উপর বদরপুর নামে থানা স্থাপিত হয়। পরে ১৯৪২ সালে মেঘনা নদীতে ভেঙ্গে প্রায় বিলীন হয়ে যায়।
পূর্নরায় চর জাগলে বিভিন্ন মানুষ ভোগদখল করে আসছে। বর্তমান হিজলা থানার প্রচেষ্টায় সেই জমি উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার সকাল ১১ টার সময় উদ্ধারকৃত থানার জমি পরিদর্শন করে সক্ষিপ্ত বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার ওহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম সাজাহান,উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ,হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বরিশাল কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক বীর প্রতিক মহি উদ্দিন মানিক,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্তিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান,অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরকার,হিজলা মুলাদী সহকারী পুলিশ সুপার মতিউর রহমান,মেহেন্দীগঞ্জ সহকারী পুলিশ সুপার মাজহার,উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি জাকির হোসেন উপজেলা ভুমি দপ্তরের সার্ভেয়ার প্রমূর্খ।
সার্বিক পরিচালনা করেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর। বরিশাল জেলা পুলিশ সুপারের নিদের্শক্রমে জমির সিমানা প্রচীন নিধারন শেষে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। এ সময় পুলিশ সুপার তার বক্তবে বলেন এ সম্পত্তি তিনি ভোগ করবেন না,এটা সরকারের সম্পত্তি।
তিনি অন্যের জমি নিজের বলে দাবী করতে পারেন না।সকল কাগজপত্র পর্যালোচনা করেই এখানে এসেছি।এক সময় বাকেরগঞ্জ জেলার অধিনে এখানে বদরপুর থানা ছিল।তাই থানার জমি যেনো ভুমিদস্যু দখল করতে না পারে তাই এখানে একটি পুলিশ ফাড়ি স্থাপন করা হবে।
