বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
সেপ্টেম্বর ২৮ ২০২৩, ১২:৩৯
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম সবুজ এর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে গুরুত্বর আহত হয়ে সবুজের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বাস চাঁপায় সজিব বাড়ৈ নামের আরও এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষযটি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল।
