বরিশালে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা
সেপ্টেম্বর ২৭ ২০২৩, ১৮:৪৭
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ আঃ হামিদ খান, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ অনন্যরা।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
