গৌরনদীতে বাজার নিয়ন্ত্রণে অভিযান

সেপ্টেম্বর ২০ ২০২৩, ১৭:৫৩

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ আলু, পিয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালানো হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যে পিয়াজ বিক্রি না করায় বাজারের এক আড়তদারকে পাঁচ হাজার এবং দোকানে মূল্য তালিকা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখার দায়ে অপর দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। এসময় হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী মডেল থানার এসআই মো. ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....